কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে চালের টিন কেটে শরিফ খান ফার্মেসি থেকে দেশি-বিদেশি ঔষধ নগত টাকা সহ প্রায় ২ লক্ষ টাকার ওষুধ নিয়ে যায় চোর চক্রের দল – ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে
শনিবার সকালে দোকান খুলে লক্ষ্য করে দেখে যে চালের টিন কেটে এবং রড কেটে দোকানে প্রবেশ করে একটি চোর চক্র দলের সিন্ডিকেট ” তবে শরিফ খান ফার্মেসিটি সি সি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত ছিলো এবং সি সি ফুটেজ চেক করে সনাক্ত হওয়ার পর আল আমিন ( ৪০) নামের এক চোর চক্রদলের অন্যতম সদস্যকে আটক করতে সক্ষম হয় ” চোর চক্রদলের লিডার আলামিন দীর্ঘদিন যাবত কোম্পানীগঞ্জ এলাকায় চুরি ডাকাতি ছিনতাই ও মাদক ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন যাবত ”
আলামিনের রয়েছে এক বিশাল বাহিনী এবং বিভিন্ন থানায় আলামিনের বিরুদ্ধে রয়েছে মামলা ”
পারিবারিক সূত্রে জানা যায় আলামিনের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার কংশনগর গ্রামে ঔ এলাকায় চুরি ডাকাতি ছিনতাই করার অপরাধে এলাকা থেকে বিতাড়িত করেন গ্রামবাসী
পরবর্তী সময়ে চোরের লিডার আলামিন কোম্পানীগঞ্জে এসে বসবাস শুরু করেন সে নিয়মিত ইয়াবা সেবন করতেন ,
ইয়াবা ক্রয় কালে পরিচয় হয় কুলু বাড়ি গ্রামের মৃত বাবুল মিয়া ও খুকির মেয়ে সেলিনা আক্তারের সাথে সেলিনা নিজেও একজন মাদক ব্যবসায়ী ‘
এক পর্যায়ে সেলিনা আক্তারের সাথে আলামিনের গভীর সম্পর্ক তৈরি হয় এবং এক পর্যায়ে সেলিনা কে বিয়ে করে বসবাস শুরু করেন ১৫ নং পশ্চিম নবিপুর ইউনিয়ন এর কুলুবারি গ্রামে সেলিনা কে বিয়ে করার পর বছর না পার হতেই স্বামী-স্ত্রী দুজন মিলে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা ” কুলু বারি গ্রামেও ও ঠাঁই হয় নাই দাম্পত্যের ” এলাকাবাসীর ধাওয়া খেয়ে চলে আসেন কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ পৈয়াপাথর গ্রামের গোমতী নদীর বেরিবাদের উপর সরকারি খাস জায়গায় বারিঘর নির্মান করে বসবাস শুরু করেন
এখানে এসেও বন্ধ হয়নি আলামিনের মাদক ব্যবসা,
নিয়মিত ঘরে বসে নিজেই সেবন করতেন ইয়াবা এবং অন্যান মাদক সেবীদের নিয়ে দিনরাত আড্ডা জমিয়ে রাখতেন আল-আমীন ও তার সহধর্মিণী সেলিনা মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত পায় এই গোমতী বেরী বাঁধ
এই মাদক ব্যবসায়ীদের কারনে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ধংশ দিকে, পড়াশুনা খেলাধুলা বাদ দিয়ে ঝুকে পড়ছে মাদকের নেশায়
মাদকাসক্ত তরুণ তরুণীরা দিনরাত বীর জমাচ্ছেন বেরিবাদের উপর
চোরের ও মাদকের ডিলার আলামিন এর বিষয় নিয়ে এলাকাবাসী জানান সে একজন অলরাউন্ডার , চুরি ডাকাতি ছিনতাই মাদক ব্যবসা তার নিত্য দিনের সঙ্গী সে দিনের বেলায় ঘুরে ঘুরে টার্গেট করে রাখে বাড়িঘর দোকানপাট কোথায় কি আছে সুযোগ পেলেই তার দলবল নিয়ে রাতের বেলায় টিন কেটে ঢুকে পড়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ”
শরিফ খান ফার্মেসিতে চুরি হওয়ার ঘটনায় অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে আছে বলে জানিয়েছেন ” ব্যবসায়ীরা আরও জানিয়েছেন আমরা পাহারাদার কে টাকা দিচ্ছি
হয়তো পাহাড়াদার চোরের সাথে জড়িত না হয় দায়িত্ব পালনে অবহেলা করছে ”
এলাকাবাসী জানান মাদক ব্যবসায় তাদেরকে বাধা দেওয়া হলে ওরা উল্টো এলাকাবাসী কি হুমকি দেয় কাপড় ছিড়ে থানায় গিয়ে নারী নির্যাতন মামলা দেওয়া হবে এই ভয়ে সাধারণ মানুষ তাদের প্রতিবাদ করতে পারছে না , এলাকাবাসী আরো জানান শুধু আল আমিন নয় আলামিনের স্ত্রী সেলিনা ও শিরিন এবং তার বৃদ্ধ শাশুড়িসহ সবাই এই মাদক ব্যবসায় জড়িত ” স্থানীয়রা জানান পুলিশ ইচ্ছে করলেই মাদক ব্যবসা বন্ধ করে দিতে পারেন তবে করছেন না ”
মাদকের নেশায় আসক্ত হয়ে এবং নেশার টাকা জোগাড় করতে গিয়ে , চুরি ডাকাতি ছিনতাই হত্যা সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ হাসান জামিল খান জানান চুরি ডাকাতি ছিনতাই মাদক, সন্ত্রাসী কার্যকলাপ ও আইন ভঙ্গকারী জড়িত ব্যক্তিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে “
মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি 



















