ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ঘরের দরজায় তালা লাগানোর প্রমাণ পাওয়া যায়নি: পুলিশ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে শিশু আয়েশা আক্তারের (৮) মৃত্যুর দুই দিনেও মামলা করা হয়নি। এ ঘটনায় তিনিসহ তার আরও দুই মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অপর মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ আরেক মেয়ে সামিয়া আক্তার বিথির (১৪) শরীরের দুই শতাংশ পুড়েছে। দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ বলছে, এ ঘটনায় দুর্বৃত্তায়ন-মবের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি প্রাথমিক তদন্তে ঘরের দরজায় তালা লাগানোর প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ঢাকায় হাসপাতালে তাদেরকে দেখতে যান। সেখান থেকে বের হয়ে তারা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ির উদ্দেেশে রওয়ানা দিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। রাতে ওই বাড়ির সামনেই সংক্ষিপ্ত সভায় রিজভী বক্তব্য রাখবেন।

এদিকে বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে পরিবার অভিযোগ তুললেও পুলিশ বলছে, দুর্বৃত্তায়ন-মবের প্রমাণ পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে ঘরের দরজায় তালা লাগানোর প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক। তিনি বলেন, ‌‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। আমরা পরিবারকে মামলা করতে বলেছি। ঘটনাটির তদন্ত চলছে।’

এদিকে সন্ধ্যায় স্থানীয়দের উদ্যোগে ওই বাড়িতে নিহত আয়েশার আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে এলাকার লোকজন অংশ নেন।

বেলালের শ্যালক মো. শুভ বলেন, ‘আমার বড় ভাগনি স্মৃতির অবস্থা আশঙ্কাজনক। তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক বলেছেন, হয়তো দু-তিনদিন থাকতে পারে বলে আশ্বাস দিয়েছেন।’

স্থানীয় ফাইভ স্টার স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী বলেন, ‘দগ্ধ বিথি ও নিহত আয়েশা আমার স্কুলের শিক্ষার্থী। শুক্রবার রাত ১০টার দিকেও বিথিসহ অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বৃত্তি পরীক্ষার জন্য কার্যক্রম বুঝিয়ে দিয়েছি। তখন বিথির সঙ্গে আয়েশাকেও দেখেছি। দুই ঘণ্টা পর সবকিছু শেষ হয়ে গেছে। ঘটনাটি মর্মান্তিক।’

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন, ‘ঘটনাটি হৃদয়বিদারক। এ ধরনের ঘটনা আমার ইউনিয়নে আর ঘটেনি। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানাই।’

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি আক্তার ও বিথি আক্তার দগ্ধ হন। বেলাল সদর হাসপাতালে এবং তার দুই মেয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ঘরের দরজায় তালা লাগানোর প্রমাণ পাওয়া যায়নি: পুলিশ

আপডেট সময় ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫