ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

আত্রাইয়ে সিংসাড়া মধ্যপাড়ায় ইটের সোলিং রাস্তার কাজ শুরু

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে গ্রামীণ যাতায়াত ব্যবস্থা সহজতর করতে নতুন একটি ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ইউনিয়নের সিংসাড়া মধ্যপাড়ায় চলাচলের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় আহসানগঞ্জ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু।

উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মুঞ্জু বলেন, ‘‘জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই আমি অবহেলিত এলাকার অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছি। রাস্তাঘাট, কালভার্ট থেকে শুরু করে হাট-বাজারের উন্নয়নে পরিবর্তন আনার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ এই রাস্তার কাজ শুরু হলো। জনস্বার্থে উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।’’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন রকেট, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. শাহিন আকতার হামিদ এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী।

এছাড়া স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. বেশারতুল্যা দেওয়ান এবং সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুল মালেক মোল্লাসহ এলাকার সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এলাকাবাসী আশা করছেন, রাস্তাটি সম্পন্ন হলে তাদের যাতায়াতের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

আত্রাইয়ে সিংসাড়া মধ্যপাড়ায় ইটের সোলিং রাস্তার কাজ শুরু

আপডেট সময় ০৬:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫