ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডব্লিউএইচওর নিয়োগে জালিয়াতি, চার্জশিটের অনুমোদন পেল দুদক তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম ফায়ার সার্ভিসে ডিডি ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক ১০ লাখ টাকা ঘুষের অভিযোগ মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২ ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা, বিতরণ মাত্র ১৯ শতাংশ ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ড্যাপের বিতর্কিত গেজেট বাতিল চায় আইপিডি মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি. এম. জোবায়েদ হোসেন কালোবাজারি চক্রের হাতে জিম্মি রেলের টিকিট, অভিযোগের কেন্দ্রে সহজ ডটকমের কর্মী

কুয়াশার চাদরে ঢাকা আত্রাই

বাংলা বর্ষপঞ্জিতে পৌষের আগমন ঘটতে না ঘটতেই নওগাঁর আত্রাই উপজেলায় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। গত দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় এবং উত্তর থেকে আসা হিমেল হাওয়ার দাপটে জনজীবন একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার এই তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার থেকেই আত্রাইয়ের আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। হিমেল বাতাসের কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।

শীতের এই দাপটে সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছেন দিনমজুর ও রিকশা-ভ্যান চালকরা। উপজেলার ভবানীপুর বাজারের ভ্যানচালক আকরাম হোসেন নিজের কষ্টের কথা জানিয়ে বলেন, ‘‘গত দুই দিন ধরে শীতের চোটে টেকা দায়। ভ্যান চালাতে গেলে ঠান্ডায় হাত অবশ হয়ে আসে, হ্যান্ডেল ঠিকমতো ধরা যায় না। শীতের ভয়ে মানুষও ঘর থেকে বের হচ্ছে না। কিন্তু পেটের ক্ষুধা তো আর শীত মানে না, তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।’’

এ বিষয়ে জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘‘শনিবার থেকে সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি বা ‘ফিলস লাইক’ টেম্পারেচার অনেক কম মনে হচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এমন অপরিবর্তিত থাকতে পারে এবং শীতের প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডব্লিউএইচওর নিয়োগে জালিয়াতি, চার্জশিটের অনুমোদন পেল দুদক

কুয়াশার চাদরে ঢাকা আত্রাই

আপডেট সময় ০৫:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫