ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান
উত্তরের জনপদে ফের জেঁকে বসেছে শীত

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

ছবি- সংগৃহীত

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আবারও বাড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, এর আগের দিন শনিবার (২০ ডিসেম্বর) একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, রোববার সকালের দিকে ঘন কুয়াশা না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকাল ১০টার আগে সূর্যের দেখা মেলেনি। বাতাসে জলীয়বাষ্প বা আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রার চেয়ে শীতের অনুভূতি বা ‘ফিলস লাইক’ তাপমাত্রা অনেক কম মনে হচ্ছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘‘গত ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এই উপজেলায় টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। মাঝখানে শনিবার তাপমাত্রা সামান্য বাড়লেও রোববার তা ফের কমে ১২ ডিগ্রির ঘরে নেমে এসেছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।’’

তিনি আরও জানান, আবহাওয়ার বর্তমান প্রকৃতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, চলতি ডিসেম্বরের শেষ দিকে এই অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

উত্তরের জনপদে ফের জেঁকে বসেছে শীত

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

আপডেট সময় ০৩:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫