সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ওপেনার জাকিরের প্রশংসায় সাকিব

সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় অভিষেক হয়েছিল জাকির হাসানের। আর সাদা পোশাকের শুরুটাও রঙিন করেছেন সিলেটের এই ক্রিকেটার। চট্টগ্রামের সাগরিকায় নিজের অভিষেক টেস্টে করেছেন সেঞ্চুরি। এরপর মিরপুরে শেষ টেস্টেও ব্যাট হাতে পেয়েছেন রানের দেখা। জাকিরের এমন পারফর্মম্যান্সে অবশ্য খুশি অধিনায়ক সাকিব আল হাসান। 

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জাকির এক সেঞ্চুরি এবং এক অর্ধ-শতকে প্রায় ৪৬ গড়ে করেছেন ১৮৬ রান। রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ হারের পর অবশ্য সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সাংবাদিকের করা প্রশ্নে জাকিরের  প্রসঙ্গ আসলে টাইগার অধিনায়ক প্রশংসা করতে একটুও কার্পণ্য করেননি।

সাকিব আরো বলেন, ‘আমি যেটা চাচ্ছি, এরকম (জাকির) ক্রিকেটাররা যদি আসে, যে ৫-৬-১০ বছর সার্ভিস দেবে বাংলাদেশকে। তাদের ভালো সার্ভিস দেয়ার সম্ভাবনাও বেশি। জয় কিন্তু প্রক্রিয়ার বাইরে নয়। অবশ্যই প্রক্রিয়া আছে। যখন কেউ ‘এ’ দলে রান পাওয়া শুরু করবে, তার জন্য সুযোগ আসবে। আমি চাই তারা যেন ভালোভাবে নিতে পারে সুযোগটা, যেন তাদের ক্যারিয়ারও এরকম হয় যে ১০-১২-১৫ বছর খেলবে বাংলাদেশ দলে, ১০০ টেস্ট খেলবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

ওপেনার জাকিরের প্রশংসায় সাকিব

আপডেট সময় ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২