সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ডমিঙ্গোর পাল্লা ভারী বলছেন পাপন

চলতি বছরে আর কোনো ম্যাচ নেই বাংলাদেশ দলের। আর এ বছরে ওয়ানডে ফরম্যাটে ভালো খেললেও টি-টোয়েন্টি এবং টেস্টে নিজেদের সামর্থ্য প্রমাণে এক প্রকার ব্যর্থ ছিল টাইগাররা। যে কারণে সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর বিসিবি থেকে আভাস পাওয়া গিয়েছিল পরিবর্তন আসতে যাচ্ছে দলের কোচিং প্যানেলে। সেক্ষেত্রে হেড কোচ রাসেল ডমিঙ্গো থাকবেন কিনা সে প্রশ্ন ঘুরছিল সকলের মনে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ডমিঙ্গোর পাল্লা ভারী।

গতকাল সোমবার রাতে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন। সেখানে  সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে পাপন সরাসরি জানালেন ডমিঙ্গোর আমলেই অনেক রেকর্ড হয়েছে। ফলাফলের হিসেবে সাবেক আফ্রিকান এই কোচের পালাই ভারী স্মরণ করিয়ে দিলেন পাপন।

নতুন করে লং টার্ম পরিকল্পনা নিয়ে এগোনোর কথা জানিয়ে পাপন বলেন, ‘আমরা কোনো ব্যক্তিকে নিয়ে ভাবছি না। আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। শর্ট টার্ম নয়, লং টার্ম পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তিন-চার বছরের পরিকল্পনা। এটার জন্য যদি পরিবর্তন দরকার হয়, তাহলে পরিবর্তন আসবে।’

পাপন আরো যোগ করেন, ‘যে পরিমাণ খেলা, কোচ তো লাগবেই। আমরা এখন শুধু সিরিজের সময় কোচদের পাচ্ছি। আমাদের এটা নিয়ে পরিকল্পনা আছে। সেটা শিগগিরই জানতে পারবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ডমিঙ্গোর পাল্লা ভারী বলছেন পাপন

আপডেট সময় ০৩:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২