ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ

দেবিদ্বারে আল-মাদীনাহ ফাউন্ডেশনের সম্মাননা পেলেন হাজী ছায়েদুর রহমান

কুমিল্লার দেবিদ্বারে অনুষ্ঠিত ‘ঐতিহাসিক ইসলামিক প্রতিযোগিতা-২০২৫’-এ বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. ছায়েদুর রহমান ভূঁইয়া (সবুর)। আল-মাদীনাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই জমকালো আয়োজনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।

দেবিদ্বারের কৃতী সন্তান ও দানবীর হিসেবে পরিচিত হাজী ছায়েদুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও উদার সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। ইসলামি শিক্ষা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ প্রচারে তার এই দায়িত্বশীল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আল-মাদীনাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে হাজী ছায়েদুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আল-মাদীনাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ আল-মাদানী।

সম্মাননা গ্রহণকালে নিজের অনুভূতি প্রকাশ করে হাজী মো. ছায়েদুর রহমান ভূঁইয়া বলেন, ‘‘একটি দ্বীনী ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। সমাজে ইসলামি আলো ছড়িয়ে দেওয়ার এই মহৎ উদ্যোগে শরিক হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’’

তিনি আরও বলেন, ‘‘মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাকে আজীবন দ্বীনের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করেন।’’

আয়োজকরা জানান, এই সম্মাননা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজ বিনির্মাণে তার অসামান্য ত্যাগের স্বীকৃতি। এলাকাবাসী ও আয়োজক কমিটি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

দেবিদ্বারে আল-মাদীনাহ ফাউন্ডেশনের সম্মাননা পেলেন হাজী ছায়েদুর রহমান

আপডেট সময় ০৬:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫