ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বিজয়ের ৫৫ বছর পূর্তিতে শেরপুরে মানবিক উদ্যোগ: মুমূর্ষু রোগীদের জন্য ১৫ ব্যাগ রক্তদান

ছবি- সংগৃহীত

মহান বিজয় দিবসের আনন্দকে মানবিক সেবায় রূপান্তর করতে বগুড়ার শেরপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’। বিজয়ের ৫৫ বছর পদার্পণ উপলক্ষে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী বিনামূল্যে রক্তদান কর্মসূচির মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে শেরপুর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হয়। এদিন সংগঠনের উদ্যোগে মোট ১৫ ব্যাগ রক্ত মুমূর্ষু রোগীদের জন্য দান করা হয়।

সংগঠনটির রক্ত বিভাগের সদস্যদের তৎপরতায় শেরপুরের লাইফ লাইন হাসপাতাল, ভিশন ল্যাব অ্যান্ড হসপিটাল, ইসলামিয়া হাসপাতাল, শাহ্ সুলতান হাসপাতাল এবং আল রাজি ক্লিনিকে এই রক্তদান সম্পন্ন হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শরিফ হাসান নিরব। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের রক্ত বিভাগীয় সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও আইন বিভাগীয় সম্পাদক কাউছার আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজু ইসলাম এবং স্বেচ্ছাসেবী এনামুল হকসহ অন্যরা।

স্বেচ্ছাসেবীরা জানান, নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং আর্তমানবতার সেবাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘‘আমাদের স্বপ্ন—প্রতিটি ঘরে অন্তত একজন করে রক্তদাতা তৈরি হোক।’’ তারা সমাজের সর্বস্তরের মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। বিজয় দিবসে তরুণদের এমন মানবিক কার্যক্রম এলাকাবাসীর ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিজয়ের ৫৫ বছর পূর্তিতে শেরপুরে মানবিক উদ্যোগ: মুমূর্ষু রোগীদের জন্য ১৫ ব্যাগ রক্তদান

আপডেট সময় ১১:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫