মাদারীপুর জেলা রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাই তারই ধারাবাহিকতায় আজ ১৭ ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০ টার সময় রাজৈর উপজেলার খাদ্য গুদামে মজুত রাখা বই মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক এর উপস্থিতে ২০২৬ সালের মাধ্যমিক শিক্ষার্থীরা যাতে করে বছরের প্রথম দিনে বই নিয়ে নিয়মিত ক্লাস শুরু করতে পারে তারই ধারাবাহিকতায় বই বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক তিনি নিজ হাতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট বই হস্তান্তর করে । এবং প্রতিটা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করে।
এবিষয়ে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক।
আরো বক্তব্য রাখেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবু ননী গোপাল, সরকারি রাজৈর গোপালগঞ্জ কাপালি যুব সংঘ কে জি এস পাইলট স্কুল ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক অনিল কুমার ধর, রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ । সকল প্রধান শিক্ষকগণ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন সরকারের এই মহুতি উদ্যোগকে আমরা ধন্যবাদ জানান।
সংবাদ শিরোনাম ::
রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষকদের নিকট নতুন বছরের বই বিতরণ এর শুভ উদ্বোধন
-
ব্যুরো চীফ মাদারীপুর - আপডেট সময় ০৫:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- ৬৮২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























