ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

বাউফলে বিজয় দিবসে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে মহান বিজয় দিবসে সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচি চলাকালে উপজেলা পরিষদ গেটে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বস্তাভর্তি প্লাস্টিকের পাইপ দেখে স্থানীয়রা সাংবাদিকদের খবর দেন। ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় দৈনিক আজকের বাংলা–র প্রতিনিধি ও বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু রায়হানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর বাউফলে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সাংবাদিক নেতারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং দ্রুত আইনি ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। আহত সাংবাদিক আবু রায়হান বলেন, ভিডিও ধারণের সময় তাকে বাধা দেওয়া হয় এবং মারধরের পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ব্যক্তি পরিচয়পত্র দেখাননি এবং ব্যবহৃত সরঞ্জামকে অস্ত্র দাবি করে ভিডিও ধারণ করায় উত্তেজনা তৈরি হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

বাউফলে বিজয় দিবসে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

আপডেট সময় ০২:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫