ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযান – গ্রেফতার ৭

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান, এক সাবেক ইউপি সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ” মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদরুজ্জামান (৬৫), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন (৫২), নবীপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া (৬৫), মুরাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে শারফিন শাহ (৫০), একই গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে রাকিব (৩০), বাখরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩৮) এবং করিমপুর গ্রামের লাল মিয়ার ছেলে দলিল লেখক গোলাম মোস্তফা (৬৭)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

কুমিল্লা মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযান – গ্রেফতার ৭

আপডেট সময় ০২:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫