ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া, কুমিল্লা-৬ (সদর-সিটি করপোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে দলটির যুগ্ম মুখ্যা সমন্বয়ক নাভিদ নওরোজ শাহকে শাপলা কলি প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এদিন কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি আসনকে বাদ রেখে ২টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি।

প্রার্থী তালিকা ঘোষণার সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই যোগ্য, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতৃত্বকে সামনে আনা হচ্ছে।

তিনি জানান, দ্বিতীয় দফায় আরও আসনের মনোনয়ন খুব শিগগিরই প্রকাশ করা হবে। মাঠপর্যায়ে জরিপ, জনপ্রিয়তা, দলীয় তৎপরতা ও জনস্বার্থে কাজের ইতিহাস বিবেচনা করে বাকি আসনগুলো চূড়ান্ত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫