ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

বিএনপির হারুনের আসনেও ভোট ১ ফেব্রুয়ারি

বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদের পদত্যাগ করা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (২৬ ডিসেম্বর) ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চাঁপাইনবাবগঞ্জ-৩ শূন্য আসনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তফসিল অনুযায়ী, এই আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি।

এর আগে গত ২২ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন হারুন । সেদিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ এর সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগ করার ঘোষণা আসে। এর পরদিন ১১ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন পাঁচজন এমপি। শারীরিক অসুস্থতা ও বিদেশে অবস্থান করায় বাকি দুইজন যেতে পারেননি। পরে সেখান থেকে ছয়জনের আবেদন গ্রহণ করে সংসদ সচিবালয়। সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপির হারুনের আসনেও ভোট ১ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৫:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২