ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

গণপূর্তের আলমগীরের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি

টাঙ্গাইলের গণপূর্ত বিভাগের সাবেক উপসহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন। বর্তমানে তিনি শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-৩-এ কর্মরত। ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তদন্তের স্বার্থে আলমগীর ও তাঁর স্ত্রী তাহমিনা তামান্না রুমার নামে থাকা তিন কোটি ৩৪ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দ করেছেন আদালত।
যেখানে রুমার সম্পদের পরিমাণ তাঁর স্বামী আলমগীরের চেয়ে বেশি। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।দুদক সূত্রে জানা গেছে, আলমগীর ও তাঁর স্ত্রী রুমার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মাহবুবুল আলমকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। তদন্তে উঠে এসেছে, সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন
এ জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে আলমগীর ও তাঁর স্ত্রী রুমার স্থাবর সম্পদসমূহ জব্দের আবেদন করা হয়। এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।রুমার দুই কোটি ছয় লাখ টাকার সম্পদ জব্দ করা হয়েছে।
এর মধ্যে টাঙ্গাইল হাউজিং এস্টেটের ৫.৭৮ শতাংশের অংশ জমি, যার প্রদর্শিত মূল্য আড়াই লাখ টাকা। টাঙ্গাইলে বিশ্বাস বেতকা মৌজার বাড়িশ্রেণির তিন শতাংশ জমি। যার প্রদর্শিত মূল্য ৬৫ লাখ টাকা। ঢাকার মিরপুর হাউজিং এস্টেটের ১৫ নম্বর সেকশনের ডি-ব্লকের ১/২ নম্বর প্লট বা বাড়ি (আবাসিক কাম বাণিজ্যিক)-এর ১৬.২ একর ভূমির ওপর নির্মিত ব্লক-৮-এ ১৫ তলাবিশিষ্ট আবাসিক ভবনের টাইপ-এ, টাওয়ার-২-এর সপ্তমতলার ফ্ল্যাট, কমন স্পেসসহ ফ্ল্যাটের আয়তন ১৮৭২ বর্গফুট এবং নিচতলার ১২৫ বর্গফুট আয়তনের একটি কার পার্কিং স্পেস। যার প্রদর্শিত মূল্য ৪৫ লাখ ৭৫ হাজার টাকা।টাঙ্গাইলে বাড়িশ্রেণির দশমিক ৫৫৫৬ শতাংশ জমি। যার প্রদর্শিত মূল্য ১২ লাখ ৭৭ হাজার ৮৮০ টাকা। টাঙ্গাইলে বাড়িশ্রেণির স্থাপনাবিহীন পাঁচ শতাংশ জমি। যার প্রদর্শিত মূল্য ৮০ লাখ টাকা। এসব জমি ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ২৫ মে পর্যন্ত অর্জিত হয়েছে।এদিকে আলমগীরের এক কোটি ২৮ লাখ টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে টাঙ্গাইলে আকুরটাকুর মৌজার ৫.৭৮ শতাংশ জমির একের চতুর্থাংশ। যার প্রদর্শিত মূল্য আড়াই লাখ টাকা। টাঙ্গাইলের সাবালিয়া মৌজায় বাড়িশ্রেণির দশমিক ৩৯৬ শতাংশ জমি। যার প্রদর্শিত মূল্য ছয় লাখ ৬৬ হাজার ৯৫০ টাকা। টাঙ্গাইলের সাবালিয়া মৌজায় বাড়িশ্রেণির দশমিক শূন্য ৫৭ শতাংশ জমি। যার প্রদর্শিত মূল্য এক লাখ তিন হাজার ৬৪০ টাকা। টাঙ্গাইলের বিশ্বাস বেতকা মৌজার বাড়িশ্রেণির তিন শতাংশ জমি। যার প্রদর্শিত মূল্য ৬৫ লাখ টাকা। টাঙ্গাইলের বিশ্বাস বেতকা মৌজার বাড়িশ্রেণির আরো তিন শতাংশ জমি। যার প্রদর্শিত মূল্য ৩৩ লাখ টাকা। টাঙ্গাইলে সাবালিয়া মৌজার বাড়িশ্রেণির দশমিক ৫৫৫৬ শতাংশ জমি। যার প্রদর্শিত মূল্য ১২ লাখ ৭৭ হাজার ৮৮০ টাকা। ঢাকার মিরপুরের সেনপাড়া পর্বতা মৌজার ৩৮ শতাংশ বাড়িশ্রেণির জমি ও পুরাতন ১৬০০ বর্গফুটের চারতলা বাড়ির হারাহারি অংশ। যার প্রদর্শিত মূল্য সাত লাখ ২৩ হাজার ৮১০ টাকা। এসব সম্পদ ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ২২ মার্চ পর্যন্ত অর্জিত হয়েছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

গণপূর্তের আলমগীরের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি

আপডেট সময় ০১:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫