ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট জয়ী দলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল

নওগাঁর রানীনগরে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর খেলায় জয়লাভের পর মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ফুটবল টিমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​জানা যায়, নওগাঁ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিপক্ষ সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। অভিযোগ উঠেছে,খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়রা ফেরার পথে সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ খেলোয়াড়বৃন্দ এবং একদল বাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলোয়াড় তানভির, তোহা, নিরব, রায়হান, ইলিয়াস, জয়সহ আর-ও অনেকে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

​এই হামলার প্রতিবাদে মঙ্গলবার ১৮ নভেম্বর সকাল ১১টায় সাজু মৃধা, রিফাত, রাহুল, জিহাদ ও সাজুর নেতৃত্বে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক-এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সহানুভূতির সাথে বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। খেলাধুলা হলো সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক, এমন দুঃখজনক ঘটনা খেলার চেতনাকে আঘাত করে। আমরা চাই দ্রুত পরিবেশ শান্ত ও স্বাভাবিক হোক। এই লক্ষ্যে, আমরা উভয় কলেজের অধ্যক্ষ মহোদয় এবং রাণীনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে সচেষ্ট থাকব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট জয়ী দলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৩:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫