ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

১১ দফা দাবিতে উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) সোনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উত্তরা ইপিজেডের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান করেন শ্রমিকরা।

বিক্ষোভকারীরা জানান, কোনো কারণ ছাড়াই কারখানার দুই শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি পরিবারিক কোনো সমস্যায় ছুটি নিতে চাইলে ছুটি দেওয়া হয় না। দুপুরের খাবারের সময় বৃদ্ধি, নির্ধারিত সময়ে ছুটি প্রদানসহ বিভিন্ন দাবিসহ দ্রুত ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে ফেরত নেওয়ার দাবিও জানানো হয়।

সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিক আলামিন ইসলাম বলেন, কোনো কারণ ছাড়া আমাদের দুইজন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এভাবে আমাদের সবাইকে ইচ্ছেমতো ছাঁটাই করবে, আমরা সেটি মানি না। আমাদের সহকর্মীদের চাকরিতে বহালসহ দাবিগুলো মানতে হবে।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, সনিক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী দুই শ্রমিককে অব্যাহতি দিয়েছে। পরে অন্যান্য শ্রমিকরা এ সিদ্ধান্ত না মেনে তাদের বহালসহ ১১ দফা দাবি উত্থাপন করেন। কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনায় নিয়েছে। তবে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিকেরা অবস্থান করছেন। সেখানের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

১১ দফা দাবিতে উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৩:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫