ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঘোষিত ‘বেস্ট অ্যাওয়ার্ড-পেলেন ভোলার ছেলে সাখাওয়াত প্রিন্স

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ঘোষিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক ও ভোলার বোরহানউদ্দিনের ছেলে সাখাওয়াত প্রিন্স। দেশের ব্যাংকিং খাতে ভয়াবহ দুর্নীতি ও অনিয়ম উন্মোচনকারী তাঁর অনুসন্ধানী প্রতিবেদন এ সম্মান এনে দেয়।

পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদনের শিরোনাম ছিল

“A company with a table, two chairs even got crores of loan: How IFIC was fleeced of Tk 7,129cr” I

প্রতিবেদনে প্রিন্স তুলে ধরেন, কীভাবে অস্তিত্বহীন বা কাগুজে প্রতিষ্ঠান মাত্র একটি টেবিল ও দুই চেয়ারের অফিস দেখিয়ে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন নেয় এবং পরে সেই ঋণ খেলাপি হয়ে যায়। নথিপত্র সংগ্রহ, তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ দুর্নীতি প্রকাশের মাধ্যমে প্রতিবেদনটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ডিআরইউ জানায়, তথ্যের নির্ভরযোগ্যতা, অনুসন্ধানী সাহস, উপস্থাপনার গভীরতা ও আর্থিক খাতের অনিয়ম উন্মোচনে বাস্তব প্রভাব-এসব বিবেচনায় সাখাওয়াত প্রিন্সকে ২০২৫ সালের সেরা রিপোর্টিং পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সাখাওয়াত প্রিন্স বলেন, সত্য তুলে ধরাই সাংবাদিকতার মূল শক্তি। দেশের আর্থিক খাতে যেসব অনিয়ম অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে-তা প্রকাশ করা প্রতিটি সাংবাদিকের দায়িত্ব। এই সম্মান আমাকে আরও শক্তি ও দায়বদ্ধতা দেবে।

তাঁর এ অর্জনে ভোলা জেলা সহ বোরহানউদ্দিনে আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন জানিয়ে ঝড় তুলেন।

সহকর্মী ও পাঠকদের মতে, সাহসী অনুসন্ধানী সাংবাদিকতা, পেশাদারিত্ব ও সত্য অনুসন্ধানে প্রিন্সের অদম্য প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ডিআরইউর এই সম্মান তাঁকে ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঘোষিত ‘বেস্ট অ্যাওয়ার্ড-পেলেন ভোলার ছেলে সাখাওয়াত প্রিন্স

আপডেট সময় ০৪:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫