ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবে : জুনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জনগণ হচ্ছে ক্ষমতার জায়গা। কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবে। সেই ক্ষমতা যেন জনগণের হাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে সেই লক্ষ্যে একধাপ এগিয়ে যাব।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
জুনায়েদ সাকি বলেন, আমাদের সামনে নির্বাচন, নির্বাচনটা অপরিহার্য। যে সংস্কারের আকাঙ্ক্ষা, রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটি গণতান্ত্রিক পুনর্গঠনের দাবির আওয়াজ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, তার জন্য নির্বাচন জরুরি। কাজেই কোনো শক্তি যেন নির্বাচনকে বানচাল করতে না পারে সেদিকে সকলের মনোযোগ দেওয়া দরকার।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে, এটার মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। একদিকে জনগণ যেমন ন্যায়বিচার পাবে, যারা অপরাধ করেছে তাদের ন্যায়বিচার বুঝিয়ে দিতে হবে। এই ন্যায়বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবে : জুনায়েদ সাকি

আপডেট সময় ০৩:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫