নওগাঁয় একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ই নভেম্বর) দুপুরে শহরের দয়ালের মোড় এলাকার সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সওদাগর কুরিয়ার সার্ভিসে একটি আলমারি মহাদেবপুরে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল। এসময় পার্সেলটি নিয়ে সন্দেহ হলে কুরিয়ার সার্ভিসের কর্মচারীরা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমারিটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে সেখানে আলমারিটির পেছনের ঢাকনা খুলে ভেতরে লুকিয়ে রাখা ১২টি পোটলায় মোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়।#
আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ: 





















