ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান সমর্থকরা।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ৫ আসনের ছাতক গোবিন্দগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন হাজার হাজার নেতাকর্মী।
বিক্ষোভকারীরা জানান, মিজান আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা। এই আসনে তারা মিজানুর রহমান মিজানকে চান। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান ছাতক দোয়ারার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান।

এ সময় সিলেটের সঙ্গে বন্ধ হয়ে যায় যান চলাচল। একমাত্র সড়ক বন্ধ থাকায় দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান ছাতক দোয়ারার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

মনোনয়ন থেকে বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ছাতক-দোয়ারা বাজারের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে। দীর্ঘ দিন মাঠে-সংগঠনে থেকে নির্যাতন-নিপীড়ন সহ্য করেছি, তাদের সঙ্গে ছিলাম সবসময়। তারপরও আজ মনোনয়ন বঞ্চিত হয়েছি। জনগণের দাবির জায়গা থেকেই আজকের এই বিক্ষোভ। তৃণমূলের যাকে জনগণ গ্রহণ করবে, তার হাতেই দলকে এগিয়ে নিতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন জরুরি। আমি আশা রাখি দল ও তারেক রহমান বিষয়টি বিবেচনা করবেন। উল্লেখ্য, বিক্ষোভ মিছিল শেষে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৭:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫