ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

বরগুনার বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর আসামি হীরণ মেম্বার গ্রেপ্তার

বরগুনার বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলার পলাতক আসামী হীরণ মেম্বার গ্রেফতার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরগুনা জেলা কার্যালয় ভাঙচুর মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি হীরণ মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।

১৬ নভেম্বর রবিবার দুপুরে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই মোস্তফা কামাল ও এসআই মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করেন।

মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা উল্লেখ করে ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ওই দিন বেলা ১১টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন আওয়ামী লীগ নেতাকর্মী বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন, যাতে ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা আজ বরগুনা জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহার নামীয় ১২৯ নম্বর আসামি ২নং গৌরীচন্না ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম হিরন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

বরগুনার বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর আসামি হীরণ মেম্বার গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫