রংপুর মহানগরীর নীলকণ্ঠ মৌজায় ক্রয়কৃত ৩১ শতক জমি জোরপূর্বক তৃতীয় লিঙ্গ (হিজরা) গোষ্ঠীকে দখল করে দেওয়ার অভিযোগ এনেছেন জমির মূল মালিক মৃত মোজাম্মেল হকের স্ত্রী ও তার পরিবার।
রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল এবং নীলকণ্ঠ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলে আজ শনিবার (১৫/১১/২০২৫) বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন রংপুর বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মৃত মোজাম্মেল হকের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ওয়াজেদ আলী সরকার। তিনি জানান, তার ভাগনী জামাই মোজাম্মেল হক জীবিত না থাকায় তার বিধবা ভাগনী তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের রংপুর মহানগর এলাকার নীলকণ্ঠ মৌজায় ক্রয়কৃত মোট ৩১ শতক জমি রয়েছে।
ক্রয়কৃত সম্পত্তির বিবরণ জেলা: রংপুর, থানা: সদর, মৌজা: নীলকণ্ঠ, জে.এল নং: ৬২। দাগ নং (আর.এস): ৩৬৯ ও ৩৭০। মোট জমির পরিমাণ: ৩১ শতক। ক্রয়সূত্রে মালিকানা: মোজাম্মেল হক গত ২৩/১১/৮৮ইং তারিখে ১৬৯৪৪ নং দলিল মূলে এই সম্পত্তির মালিক হন।
লিখিত অভিযোগে ওয়াজেদ আলী সরকার বলেন, তাদের সম্পত্তি সংক্রান্ত সমস্ত দলিল ও খতিয়ান থাকলেও, বর্তমানে আর.এস (রেকর্ড অব রাইটস) রেকর্ডে কিছু ভুল থাকায় তা সংশোধনের জন্য তারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন, এমতাবস্থায় জেলা প্রশাসক রবিউল ফয়সাল ও নীলকণ্ঠ ভূমি কর্মকর্তা মিজানুর রহমান জোরপূর্বক তাদের ক্রয়কৃত জমি হিজরাদের দখলে দিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী মোজাম্মেল হকের স্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও তারা কোনো সহযোগিতা করেননি। উল্টো ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসক বিপক্ষ লোকজনদের সহযোগিতা করেন।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান জেলা প্রশাসক এবং ভূমি কর্মকর্তার যোগসাজশে এই জালিয়াতি ও দখলের ঘটনা ঘটেছে।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, জমির পূর্ববর্তী মালিকানা সংক্রান্ত সি.এস, এস.এ এবং আর.এস খতিয়ানের জটিলতার সুযোগ নিয়ে এই দখল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মোজাম্মেল হকের স্ত্রী তার পরিবারের পক্ষ থেকে বলেন, ২০২২ সালে রংপুরের ডিসি হিসেবে দায়িত্বে ছিলেন চিত্রলেখা নাজনীন ওই সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ভুক্তভোগী পরিবারের কাছে এক লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন,তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় জমিটি খাস খতিয়ানে দেয়া হয় ও তৎকালীন ডিসি মহোদয় তৃতীয় লিঙ্গ হিজড়া গোষ্ঠীকে জমিটি লিজ দেন।
“আমরা ঊর্ধ্বতন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের জমিটি অবিলম্বে বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”
তিনি সাংবাদিকদের মাধ্যমে রংপুর জেলা প্রশাসন ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার এই অন্যায় কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের প্রার্থনা করেন।
সংবাদ শিরোনাম ::
ন্যায়বিচারের দাবিতে ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা মোজাম্মেল হকের পরিবারের
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১০:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- ৬২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























