খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়- এর ২৫ বছরে পদার্পন উপলক্ষে মহাসমারোহে রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১২ টায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন ছাত্র–ছাত্রীসহ এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক–অভিভাবকদের ভূমিকা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতাসহ উল্লেখ করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে বলেন, “নারী শিক্ষার অগ্রযাত্রায় সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল। তিনি বলেন, “এ প্রতিষ্ঠান শুধু শিক্ষাদান নয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
বিদ্যালয়ের ইতিহাস উপস্থাপন করেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত সদস্য এম সিদ্দিক–উজ–জামান। ২৫ বছরের পথচলার সংগ্রাম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক শিক্ষক ও বর্তমান শিক্ষক–মন্ডলীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের
উপস্থাপনায় ছিলেন ,এম. সিদ্দিক-উজ-জামান প্রতিষ্ঠাকালীন আহবায়ক সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক , আলমগীর হোসেন, সৈয়দ আলম, রাশেদুজ্জামান, আবু দাউদ, মোহাম্মদ আলী মিন্টু , অধ্যাপক সিরাজুল ইসলাম, আব্দুস সালাম , আরিফুল ইসলাম হাসান, সৈয়দ আব্দুল হাই সোহেল, মাস্টার নজির আহম্মেদ সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী, অভিভাবক সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখে এসেছে। রজতজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও কলেবর বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনার কথাও জানানো হয় অনুষ্ঠানে।
মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা 























