সংবাদ শিরোনাম ::
পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে সন্ধ্যার মধ্যে দেশের নয় জেলায় ঝড়ের শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ ড্যাপের নিয়ম ভেঙে প্রথমে হোটেল, এবার হচ্ছে বাণিজ্যিক ভবন কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ পৌঁছালো সিলেটে চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

ঘন কুয়াশা ও বজ্রসহ বৃষ্টির আভাস

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাসও দেওয়া হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। ২৬ ডিসেম্বর ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এছাড়া সারা দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর ১২টায় শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করছে। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের

ঘন কুয়াশা ও বজ্রসহ বৃষ্টির আভাস

আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২