ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

এমি মার্টিনেজকে বেচে দিতে উঠে পড়ে লেগেছে তার ক্লাব

মাত্রই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দলটির বিশ্বকাপ জয়ের পেছনে বড় অবদান রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ। দুটো পেনাল্টি শ্যুট আউট জিতিয়েছেন, ফাইনালে করেছেন বড় একটা সেভ। বিশ্বজয়ের পর কিলিয়ান এমবাপেকে নিয়ে ঠাট্টা করে আলোচনার জন্মও দিয়েছেন বেশ। সেই এমিলিয়ানো মার্টিনেজের চাকরি নিয়েই এবার টানাটানি লেগে গেছে। ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, তার ক্লাব অ্যাস্টন ভিলা তাকে বেচে দিতে রীতিমতো উঠে পড়েই লেগে গেছে!

এমি মার্টিনেজ বিশ্বজয়ের সঙ্গে জিতেছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারও। তবে এরপরও তার পারফর্ম্যান্স তার ক্লাব অ্যাস্টন ভিলা ও তাদের কোচ উনাই এমেরির মন ভরাতে পারছে না। প্রিমিয়ার লিগের দলটি তাই তাকে দলছাড়া করতে মরিয়া, সেটাও আবার আসছে জানুয়ারির দলবদলেই।

তাকে ছাড়লে বড় অঙ্কের অর্থই পেতে যাচ্ছে অ্যাস্টন ভিলা, ধারণা করা হচ্ছে এমনই। তবে তার বদলে দলে আসবেন কে, এ নিয়েও বড় আলোচনা সৃষ্টি হয়ে গেছে ইতোমধ্যেই। ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, আরও এক বিশ্বকাপ মাতানো তারকাকেই দলে ভেড়াতে যাচ্ছে ক্লাবটি। মরক্কান গোলরক্ষক ইয়াশিন বনোকে দলে টানতে চলেছে অ্যাস্টন ভিলা।

বিশ্বজয়ের পর এমি মার্টিনেজ এমবাপেকে নিয়ে একাধিকবার ঠাট্টা করেছেন। প্রথম করেছিলেন ড্রেসিং রুমে, এমবাপের ‘মৃত্যুতে’ এক মিনিট নিরবতা পালন করেছেন, যার উদ্যোক্তা ছিলেন তিনি। এরপর ট্রফি প্যারেডে তিনি এমবাপের মুখোশ পরানো পুতুল নিয়েও ঠাট্টা করেছেন।

আগামীকাল সোমবার বক্সিং ডেতে তার দল অ্যাস্টন ভিলা খেলবে লিভারপুলের বিপক্ষে। সেই ম্যাচে মার্টিনেজকে পাবে না দলটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমেরি জানান, আগামী সপ্তাহ নাগাদ তাকে দলে পেতে পারে অ্যাস্টন ভিলা। এরপরই বেরিয়ে এল তার এই ক্লাব বদলের গুঞ্জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এমি মার্টিনেজকে বেচে দিতে উঠে পড়ে লেগেছে তার ক্লাব

আপডেট সময় ০৬:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২