ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সাইকেল নিয়ে যুবকের ৬৪ জেলা ভ্রমণ

রাজবাড়ীর সাইক্লিস্ট তরিকুল ইসলাম তোরাপ (২৫) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।

তোরাপ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গঙ্গাপ্রসাদপুর কলেরবাজার এলাকার আব্দুর রশিদ মণ্ডলের ছেলে। তিনি বর্তমানে রং মিস্ত্রির কাজ করেন।

জানা গেছে, ‘মাদক ছাড়লে বাড়ে বল, সাইকেল নিয়ে ঘুরতে চল’ এই স্লোগানকে সামনে রেখে গত ১ অক্টোবর তোরাপ তার যাত্রা শুরু করেন রাজবাড়ী থেকে। ৩৫ দিনব্যাপী এই অভিযানে তোরাপ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়িয়েছেন দুই চাকার এই পরিবেশবান্ধব বাহনে। ৬৩তম জেলা হিসেবে তিনি পৌঁছান ফরিদপুরে, আর শেষ গন্তব্য ছিল তার নিজের জেলা রাজবাড়ী। ভ্রমণ শেষে সন্ধ্যায় রাজবাড়ী পৌঁছান তিনি।

ভ্রমন শেষে তোরাপ বলেন, আমার লক্ষ্য ছিল যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সাইক্লিংয়ের মাধ্যমে সুস্থ জীবনের বার্তা দেওয়া। আমি চাই সবাই সাইক্লিংকে জীবনের অংশ করে নিক। এটা শুধু ব্যায়াম নয়, এটা এক ধরনের সচেতনতা।

তিনি আরও বলেন, আমার নিজের জেলা থেকেই শুরু, এখানেই শেষ। কিন্তু মাদকবিরোধী এই যাত্রা চলবে সারাজীবন।
সাইকেল লাভার রাজবাড়ী গ্রুপের এডমিন আলামিন বিশ্বাস বলেন, তোরাপ আমাদের গ্রুপের একজন সক্রিয় সদস্য। তার ইচ্ছা ছিল সাইকেল চালিয়ে দেশের ৬৪ ভ্রমণ করবে। সেই ইচ্ছা তার পূরণ হয়েছে। আমরা তাকে সার্বিক সহযোগিতা করেছি।

এই অভিযানের স্পন্সর হিসেবে ছিল ‘সাইকেল লাভার রাজবাড়ী’ গ্রুপ ও রাইড পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ‘গিয়ার মাস্টার’।
যাত্রাপথে তোরাপ বিভিন্ন জেলা শহরে তরুণদের সঙ্গে সাইক্লিং ও সচেতনতা কর্মসূচিতে অংশ নেন। তার এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সাইকেল নিয়ে যুবকের ৬৪ জেলা ভ্রমণ

আপডেট সময় ১১:২০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫