ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ কদমতলীতে এনা পরিবহন ও রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৪০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী নামক স্থানে দুটি যাত্রী বাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন যাত্রী।

নিহতদের মধ্যে একজন নবিগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামের মুকিদ মিয়ার ছেলে রাজু ইসলাম (২৮) এবং আরেকজন শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ আবাসিক এলাকার ভলকেনাইজ ব্যবসায়ী মোঃ শাহীন মিয়া (৪৫) বাকী আরেক জনের নাম টিকানা জানা যায়নি।
মঙ্গলবার (৪ নভেম্বর) সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহা সড়কের সায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহন( ঢাকা মেট্রো -ব ১৪-৮২৮২) নং-বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহন নামে (ঢাকা মেট্রো- ব-১৪-৩৪৪৮) নং আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন অন্তত ৪০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ কদমতলীতে এনা পরিবহন ও রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৪০

আপডেট সময় ১০:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫