বাগেরহাটের রামপালের খুলনা-মংলা মহাসড়কের ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এখন ও ট্রাকটি জব্দে করতে পারি নাই। আমাদের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাগেরহাট প্রতিনিধি 























