ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায় করলেন ফজলে হুদা বাবুল

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

বিএনপি থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বদলগাছী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ, জাতি, দলের অগ্রগতি ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং হাজারো সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী সংগঠিত প্রস্তুতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

তারা জানান, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। শুকরিয়ার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘এই মনোনয়ন শুধু আমার একার নয়।

এটি মহাদেবপুর ও বদলগাছী উপজেলার সব নেতাকর্মীর সম্মিলিত প্রাপ্তি। বিএনপির আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘এই আসন থেকে আরো দুজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমি বিশ্বাস করি, তারা সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আমরা মিলেমিশে জনগণের ভোটে এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনব।’
দলীয় সূত্রে জানা গেছে, ফজলে হুদা বাবুল দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তা ও সক্রিয় সাংগঠনিক ভূমিকার কারণে দলীয় মনোনয়ন প্রাপ্তি দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক সন্তোষ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায় করলেন ফজলে হুদা বাবুল

আপডেট সময় ০৭:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫