ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

রাজধানীতে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার (৩ নভেম্বর) বিকালে লাশটি উদ্ধারের পর রাতে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে মাহফুজার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন। শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, বকশীবাগের একটি বাসার নিচতলায় স্বামীর সঙ্গে থাকতেন মাহফুজা। স্থানীয় একটি টেইলার্সে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ও পরে বিয়ে হয়। সোমবার তাদের ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন আশিকুর রহমান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’ নিহত তরুণীর ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। ছয় বছর আগে সুরভীর সঙ্গে আশিকুরের বিয়ে হয়। তাদের মেহেদি হাসান নামে চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। তিনি আরও বলেন, দুই বছর আগেও আশিকুর তার বোনকে মারধর করেছিলেন। তখন সুরভী সংসার করবে না বলে জানালেও পরে আবার ফিরে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে সুরভীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

হৃদয় খান বলেন, সোমবার পুলিশের মাধ্যমে তারা খবর পান। এরপর গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের বাসায় বোনের বস্তাবন্দি লাশ দেখতে পান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫