ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর ময়মনসিংহে কোথাও আনন্দ মিছিল আবার কোথাও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ-৩ গৌরীপুরে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের সমর্থকরা।

ওই আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ইঞ্জিনিয়ার ইকবালের সমর্থকরা নিজবাড়ির কাছে আনন্দ মিছিল বের করেন। অপরদিকে, মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাত ৮টার দিকে গৌরীপুর পৌর সদরে বিক্ষোভ করেন তায়েবুর রহমান হিরনের সমর্থকরা।
বিক্ষোভ মিছিলের পরে এক সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী সাঈদা মাসরুরসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও হাজারো কর্মী-সমর্থক। বিক্ষোভকারীরা ঘোষণা দেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি করা হবে।

এ বিষয়ে গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত চন্দ্র দাস জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে আগামীকাল সব ইউনিয়নের নারী-পুরুষদের সঙ্গে নিয়ে বিক্ষোভ করা হবে। তারপরও পরিবর্তন না হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

আপডেট সময় ০৯:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫