ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

শীতকালীন ঝড়: যুক্তরাষ্ট্রজুড়ে আরও ২৭০০ ফ্লাইট বাতিল

শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র অনেকটাই বিপর্যস্ত। ঝড়ের কারণে দেশটিতে আকাশপথে চলাচল ব্যাহত হওয়া অব্যাহত রয়েছে এবং শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত আরও প্রায় ২ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এতে করে বড়দিন ও ছুটির মৌসুমে ভ্রমণপিপাসু মানুষ বেশ হতাশই হচ্ছেন। রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউএস গ্লোবাল চেঞ্জ রিসার্চ প্রোগ্রাম অনুসারে, গত ৭০ বছরে যুক্তরাষ্ট্রে ঝড়ের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এনভাইরনমেন্টাল ডিফেন্স ফান্ডের মতে, জলবায়ু পরিবর্তন এই ব্যাপারে আংশিকভাবে দায়ী। কারণ গ্রহ উষ্ণ হওয়ার সাথে সাথে বায়ুমণ্ডলে আরও বেশি পানি বাষ্পীভূত হয়, যার ফলে আরও সামগ্রিক বৃষ্টিপাত হয়। ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিলের সংখ্যা ছিল ৫ হাজার ৯৩৬টি।

এনবিসি নিউজের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সূত্র জানিয়েছে, খারাপ আবহাওয়ায় শনিবার সকাল পর্যন্ত সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। কয়েকজন যাত্রী নিউজ আউটলেটটিকে জানান, বিমানবন্দরে আসার আগে তাদের ফ্লাইট বাতিলের বিষয়ে জানানো হয়নি। এছাড়া শনিবার সকালে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ লাইন দেখা যায়। সেখানে এদিন ১৫০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয় এবং প্রায় ১৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

শীতকালীন ঝড়: যুক্তরাষ্ট্রজুড়ে আরও ২৭০০ ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২