ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাত্তিনির মৃত্যু

ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি মারা গেছেন। তিনি দু’বার ইতালির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আরও কয়েকটি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন। শনিবার (২৪ ডিসেম্বর) ৬৫ বছর বয়সে মারা যান তিনি।

ইতালীয় মিডিয়ার বরাত দিয়ে রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ফ্রাতিনি শনিবার রোমের একটি হাসপাতালে মারা যান। রয়টার্স বলছে, ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ২০০২-২০০৪ এবং ২০০৮-২০১১ পর্যন্ত প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ১৯৯০-এর দশকে বার্লুসকোনি ও ল্যাম্বার্তো ডিনির নেতৃত্বাধীন সরকারগুলোতে আরও দু’টি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়া ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্রাত্তিনি ইউরোপীয় কমিশনার ছিলেন এবং মৃত্যুর সময় তিনি ইতালির কাউন্সিল অব স্টেটের সভাপতি ছিলেন। পরামর্শমূলক এই সংস্থাটি জনপ্রশাসনের তত্ত্বাবধান করে থাকে। উল্লেখ্য, ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ইতালির সোশ্যালিস্ট পার্টির সদস্য হিসাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন এবং পরে বার্লুসকোনির মধ্য-ডানপন্থি দলগুলোতে যোগদান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাত্তিনির মৃত্যু

আপডেট সময় ০৩:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২