ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালের দিকে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি ময়মনসিংহের গৌরীপুর এলাকার সুরুজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান ১০-১২ জন বন্ধুর সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। তারা রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মেহেদী চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামগামী একটি চলন্ত মেইল ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর ইতোমধ্যে তার পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৫:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫