ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ
বরগুনায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালটেন্ট

রফিকুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ, বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বরগুনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে এবং তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২ নভেম্বর রবিবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবা গ্রহীতা ও এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মোঃ রেজবুল কবির। মানববন্ধনে বক্তারা বলেন, ডা. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের ফিজিওথেরাপি সেবা দিয়ে আসছেন। তার চিকিৎসা গ্রহণ করে বহু রোগী সুস্থতা ফিরে পেয়েছেন। তিনি রোগীদের প্রতি সদাচরণ, সময়মতো সেবা প্রদান এবং হাতে-কলমে ব্যায়াম শেখানোর মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রীর বিরুদ্ধে অসাদাচরণের অভিযোগে কর্তৃপক্ষ তাকে বদলি করলেও, পরবর্তীতে ওই কর্মকর্তা প্রতিশোধমূলকভাবে ডা. রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ সংগঠিত করেছেন। বক্তারা বলেন, এই ষড়যন্ত্রমূলক অভিযোগের মাধ্যমে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তাই এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ডা. রফিকুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে আওয়াজ তোলেন। মানববন্ধনে রোগী, তাদের স্বজন ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা ডা. রফিকুল ইসলামের দ্রুত পুনর্বহাল এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বরগুনায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালটেন্ট

রফিকুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ, বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৫:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫