ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ

  • বগুড়া ব্যুরো
  • আপডেট সময় ০৫:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।

সেলিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক মেম্বারের ভাতিজা। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরও দুই-তিনজন সহযোগী পালিয়ে যান। এতে বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার সময় উপস্থিত দুজন পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ

আপডেট সময় ০৫:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫