ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

গত শনিবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
সুজন হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে। অটোরিকশার মালিক মনির বলেন, আমার খালাতো ভাই সুজন দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্ত্যক্ত করত। বিয়ের প্রস্তাব দেয় সে। আমরা বিয়েতে রাজি হয়নি। উত্ত্যক্ত করায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। আর ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি অভিযোগ করে বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দিয়েছে। রাতে আগুনের বিষয়টি টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে এলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে সুজনের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

আপডেট সময় ০৩:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫