ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) সকালে মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া উপজেলার ঘাটুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) মানসিক ভারসাম্যহীন। শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়ে মোস্তফা। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে আঘাত করে। লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ বলেন, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যক্তি খুন হয়েছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

আপডেট সময় ০৩:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫