ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সাভারে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্তর নামে আরেক আসামি পলাতক রয়েছেন।

গতকাল শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, গত শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে ওই তরুণী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত দেলোয়ার ও অন্তর তার বাড়িতে যান। সেখানে তারা তাকে ধর্ষণের পর পালিয়ে যান। ঘটনার পর তরুণী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা গ্রহণ করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু সাভারের দক্ষিণ রাজাসন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। পলাতক অন্তরের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গতকাল শনিবার রাজফুলবাড়িয়া এলাকা থেকে ধর্ষণের মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি বলেন, ‘তরুণীকে নিজ বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেলুর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। অপর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় ১২:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫