ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল থেকে ৫ ছাত্রলীগকর্মী আটক

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পাঁচ ছাত্রলীগকর্মীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগকর্মী মশাল হাতে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেয় এবং সংক্ষিপ্ত সমাবেশের চেষ্টা করে।

বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবদলের নেতাকর্মীদের নিয়ে মিছিলটি প্রতিহত করেন। এ সময় যুবদল নেতাকর্মীরা মিছিল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবির (১৫) নামের পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে ফতুল্লা থানার টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যান জব্দ করে। এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে এবং আইনি ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়– তারা সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল থেকে ৫ ছাত্রলীগকর্মী আটক

আপডেট সময় ১১:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫