ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ, পরে এতিমখানায় বিতরণ

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরা ও বিক্রির অপরাধে ৫০ কেজি জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ব্যবসায়ী ইছাকে (১৯) ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটার ধোলাই মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদিক নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মাছ জব্দ করা হয়। পরে মানবিক বিবেচনায় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, শনিবার থেকে আগামী আট মাস জাটকা ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। খবর পেয়ে ধোলাই মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন সাদিক বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এর টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারানুসারে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ ধরা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ, পরে এতিমখানায় বিতরণ

আপডেট সময় ১১:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫