ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ববি’তে BURHES-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Unlocking Global Opportunities’ শীর্ষক সেমিনার

বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি (BURHES)-এর উদ্যোগে আয়োজিত হয়েছে “𝗨𝗡𝗟𝗢𝗖𝗞𝗜𝗡𝗚 𝗚𝗟𝗢𝗕𝗔𝗟 𝗢𝗣𝗣𝗢𝗥𝗧𝗨𝗡𝗜𝗧𝗜𝗘𝗦: 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 𝗼𝗻 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵, 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 & 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও ওয়ার্কশপ।
নতুন যুক্ত সাধারণ সদস্যদের ওরিয়েন্টেশন উপলক্ষে এ আয়োজন করা হয়। সাধারণ সদস্যরা ভাইবারের মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত হন।

দুই দিনব্যাপী সেমিনারের প্রথম দিনে রিসার্চ বিষয়ক সেমিনারে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন ড. রাহাত হোসাইন ফয়সাল, ডিন, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে ছিলেন ড. মো. লোকমান হোসেন, পিএইচডি (যুক্তরাষ্ট্র), সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

সেমিনারের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মাসুদ,
Postdoctoral Fellow & Visiting Scholar, Gustavson School of Business, University of Victoria, Canada
এবং সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
তিনি কানাডা থেকে অনলাইনের মাধ্যমে সেশনে যুক্ত হন।

দ্বিতীয় দিনের ইংরেজি বিষয়ক ওয়ার্কশপে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস।
তিনি তাঁর আলোচনায় ইংরেজি অনুশীলনের পাশাপাশি নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসার পর কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সেগুলোর সমাধান কীভাবে করা যায়, সে বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।

দুই দিনব্যাপী সেমিনার ও ওয়ার্কশপের সভাপতিত্ব করেন বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির সভাপতি নুসরাত জাহান।
তিনি বলেন,

“প্রথমেই নবীনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি মূলত তিনটি বৃহৎ ক্ষেত্র—রিসার্চ, স্কলারশিপ এবং ইংরেজি চর্চা—নিয়ে কাজ করে। এই তিনটি ক্ষেত্রের ওপর ভিত্তি করেই আয়োজন করা হয়েছিল আমাদের এই দুইটি সেমিনার ও ওয়ার্কশপ।”

পুরো আয়োজনে নবাগত শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে অনন্য উৎসাহ, কৌতূহল ও সক্রিয় অংশগ্রহণ। তারা দুই দিনব্যাপী উপস্থিত থেকে প্রতিটি সেশন মনোযোগের সঙ্গে উপভোগ করেছে।

এই অনুষ্ঠানটি ছিল এক অর্থে নতুনধারার একটি “ওরিয়েন্টেশন” — যেখানে শিক্ষার্থীরা শুধু আনন্দই পায়নি, বরং নতুন জ্ঞানও অর্জন করেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীরা সংগঠনের কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা লাভ করেছে এবং ভবিষ্যতে কীভাবে নিজেদের দক্ষতা বিকশিত করতে পারবে সে সম্পর্কেও অনুপ্রাণিত হয়েছে।

একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন,

“আজ আমরা খুব আনন্দিত। এই আয়োজনটি ছিল ভিন্নধর্মী। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। দুই দিনব্যাপী অংশগ্রহণের পর আমি এখন অনেক আত্মবিশ্বাসী বোধ করছি, যা আগে ছিল না। আমরা আশা করি, এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আরও অনেক কিছু শেখার সুযোগ পাবো। আবারও ধন্যবাদ জানাই আয়োজকদের।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি, বিভিন্ন উইংয়ের সেক্রেটারি, এক্সিকিউটিভ মেম্বার, ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর এবং সংগঠনের নতুন সাধারণ সদস্যসহ প্রায় ২০০ শিক্ষার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

ববি’তে BURHES-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Unlocking Global Opportunities’ শীর্ষক সেমিনার

আপডেট সময় ০৪:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫