সমবায় ই শক্তি
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এই প্রতিবাদ্য কে সামনে রেখে মাদারীপুর জেলা রাজৈর উপজেলায় সমবায় দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
আজ ০১ নভেম্বর সকাল ১০-৩০ মিনিটের সময় রোজ শনিবার রাজৈর উপজেলা সমবায় অধিদপ্তর প্রতি বছরের ন্যায় নানা আয়োজনে মধ্য দিয়ে বর্নাট্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রাজৈর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল এর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন চলতি অর্থবছরে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার অধিদপ্তর থেকে সরকারের কোষাগারে রাজস্ব প্রদান করা হয়েছে । এবং আড়াই কোটি টাকা সমবায় সংগঠনে ঋণ দেওয়া হয়েছে। এবং মাঠ পর্যায়ে ট্রেনিং ও কর্মশালা অব্যাহত রয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সজেবিটিউব ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান। তিনি সমবায় সমিতির সকল উপস্থিত সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করে। সরকার কর্তৃক দেশের প্রতিটি উন্নয়ন মূলক সংগঠন কে সাবলম্বী করার জন্য সার্বিক সহযোগিতা ও চেষ্টা অব্যাহত রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্ধ্যা দেবনাথ,ও মন্তোষ মন্ডল।
উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সমবায় সমিতির সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ।
ব্যুরো চীফ মাদারীপুর 
























