ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দাফন-কাফনের প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য প্রথম ধাপে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় অন্যান্য করণীয় সম্পন্ন করবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ভবনের নির্মাণ বর্জ্য ভর্তি বস্তা মাথায় তুলে ১০ তলা ভবনের ৮ তলা থেকে খোলা জানালা দিয়ে নিচে ফেলতে গেলে ভারসাম্য হারিয়ে বস্তাসহ নিচে পড়ে যান। নিচে জমে থাকা নির্মাণ বর্জ্যের স্তুপে পড়ে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সাভারের ইসলামিয়া হাসপাতালে নেন। সেখান থেকে চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা আহ্বান করে। সভায় সিদ্ধান্ত হয়- নির্মাণাধীন ভবনগুলোর চারপাশে দ্বিতীয় তলা পর্যন্ত নিরাপত্তা বেষ্টনি (সেফটি নেট) স্থাপন এবং নির্মাণ সামগ্রী ওঠানামার জন্য বেল্ট প্ল্যাটফর্ম তৈরি না হওয়া পর্যন্ত এক তলার ওপরে সব নির্মাণকাজ বন্ধ থাকবে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, নির্মাণ শ্রমিক রাকিবের মৃত্যু বেদনাদায়ক ও দুঃখজনক। এটি তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১২:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫