ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. প্রিন্স মাহমুদ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল। রাতে চাঁদপুর নদী ফায়ার স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। নিহত প্রিন্স মাহমুদ ঢাকা গেন্ডারিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি তাবলিগ জামায়াতের সঙ্গে ঘটনাস্থল এলাকায় এসেছেন। রাতে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ওই যুবক ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আনুমানিক বেলা ১১টার দিকে নিখোঁজ হয়। এরপর নৌ ফায়ার স্টেশন ১১টা ৪০মিনিটে সংবাদ পায়। বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ৩০ মিনিট চেষ্টায় চালিয়ে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তার মরদেহ চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির এর নিকট হস্তান্তর করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, সংবাদ পেয়ে ওই যুবকের স্বজনরা থানায় এসেছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫