ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু

চেয়েছি শাপলা, দিয়েছে কলি—এটা এনসিপির সঙ্গে প্রতারণা : সামান্তা শারমিন

নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ সিদ্ধান্তকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এ সিদ্ধান্তকে প্রতারণামূলক উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, ‘এই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শাপলা চেয়েছি, দিয়েছে কলি।
এমন একটা পরিবেশ দাঁড় করানো হচ্ছে, যেখানে আমরা মানসিক চাপে পড়ছি। তোমরা এখনো বাচ্চা—এই মনস্তাত্ত্বিক চাপ দিয়ে কোনো লাভ হবে না। কলি যেহেতু দিয়েছে, শাপলাও দেওয়া সম্ভব।’
সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং কমিশনের সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান।

এদিন নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এসংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। এতে ১১৯টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান

চেয়েছি শাপলা, দিয়েছে কলি—এটা এনসিপির সঙ্গে প্রতারণা : সামান্তা শারমিন

আপডেট সময় ০৬:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫