সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

তথ্যপ্রযুক্তির কারণে পুলিশের কার্যক্রমে ব্যাপক গতি এসেছে : আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, একসময় পুলিশের তদন্ত ছিল সোর্স নির্ভর। এখন তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে প্রায় ৯০ ভাগ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। একইসঙ্গে পুলিশের কার্যক্রমে এসেছে ব্যাপক গতি।

শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা চাকরি জীবনে অক্লান্ত শ্রম দিয়ে দেশের সেবা করেছেন, এখন অবসরের পরও ক্লান্তিহীনভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিশেষ করে শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সমিতির সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম বিশেষ করে মেস বয়দের মাঝে শিক্ষার আলো ছড়ানোর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া, পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৪২ জন্য মেধাবী শিক্ষার্থীকে সমিতি পরিচালিত ‘মরহুম মহীউদ্দিন আহমদ চৌধুরী-এম সহীদুল ইসলাম চৌধুরী শিক্ষা বৃত্তি এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৪ মেধাবী শিক্ষার্থীকে সমিতির ‘এম এন ভক্ত-শিপ্রা ভক্ত শিক্ষা ফান্ড’ ও কেসি মল্লিক-মায়া শিক্ষা ফান্ড থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

তথ্যপ্রযুক্তির কারণে পুলিশের কার্যক্রমে ব্যাপক গতি এসেছে : আইজিপি

আপডেট সময় ০৫:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২