ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত পুনর্মূল্যায়নে বদলে গেছে ৩৩৩৪৯ খাতার ফল ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে

বড়দিনের নিরাপত্তায় পর্যাপ্ত র‌্যাব সদস্য, প্রস্তুত স্পেশাল ফোর্স

বড় দিন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে র‌্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ও বোম্ব ডিস্পোজাল ইউনিট।

শনিবার (২৪ ডিসেম্বর) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন জানান, র‌্যাব সব সময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব।

তিনি আরও বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাবের চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। অনলাইনে মিথ্যা অপপ্রচার ও গুজব ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিমের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত

বড়দিনের নিরাপত্তায় পর্যাপ্ত র‌্যাব সদস্য, প্রস্তুত স্পেশাল ফোর্স

আপডেট সময় ০৫:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২