ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান

রাসায়নিক মিশ্রিত সস উৎপাদন : মালিককে ১ লাখ টাকা জরিমানা, ১ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকায় অবস্থিত এক নকল সস তৈরির কারখানা সিলগালা করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে পরিচালিত এই অভিযানে ‘আজমেরী কনজুমার ফুড কম্পানি লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস, সিরকা ও অন্যান্য খাদ্যপণ্য জব্দ করা হয়। এসব নিম্নমানের ও ক্ষতিকর পণ্য নারায়ণগঞ্জ শহরের পাইকারি বাজার—কালিরবাজার ও দিগু বাবুর বাজারসহ বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করা হতো।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক মো. ওয়াহিদ বলেন, ‘আমি ৪-৫ মাস ধরে কারখানাটি চালাচ্ছি। জানতাম না এই কাজ এত বড় অপরাধ। ভুল হয়ে গেছে।’ র‍্যাব-১১ এর সিপিসি-১ কম্পানি কমান্ডার আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘এ কারখানায় নিম্নমানের রাসায়নিক ব্যবহার করে নকল সস উৎপাদন করা হচ্ছিল, যা সরবরাহের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছিল।’
অভিযানে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা এসে দেখি, মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিভিন্ন ধরনের সস ও খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। এসব পণ্য শহরের বিভিন্ন বাজার ও রেস্টুরেন্টে বিক্রি হতো।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী

রাসায়নিক মিশ্রিত সস উৎপাদন : মালিককে ১ লাখ টাকা জরিমানা, ১ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৭:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫